POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩ | সময়: ৪:১১ অপরাহ্ণ

হাজীগঞ্জে পুকুরে পানিতে ডুবে মো: বায়েজিত(০২)বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের
পালিশারা গ্রামের রাউত বাড়ীর পশ্চিম পাশ্বের পুকুরে দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু বায়োজিত একই গ্রামের মো: মোহন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পাশের পুকুরে পানিতে পড়ে যায়।

এ সময় বায়োজিত পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বাড়ীর পশ্চিম পাশ্বে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু বায়েজিদের এমন করুন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন