POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক দুর্ঘটনায় আহত আব্দুর রহিমের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ | সময়: ৯:৩৪ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছে আব্দুল রহিম নামে এক মসজিদের ইমামের।

নিহত ইমাম আ. রহিম(৩২) হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্তব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতারা হাজী বাড়ি জামে মসজিদ পেশ ইমাম ও খতিব ছিলেন।

তার গ্রামের বাড়ী উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর মুন্সি বাড়ী। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

গত শুক্রবার ঢাকায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে ঢাকা থেকে লঞ্চ যোগে চাঁদপুর আসেন। পরে চাঁদপুর থেকে মোটরসাইকেলে হাজীগঞ্জে আসার পথে মহামায়ায় এলাকায় মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে মারত্মক আহত হয়। আহত অবস্থায় উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ জানুয়ারী (শনিবার) বেলা সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন। শনিবার রাতে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন