চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের চেকপোস্ট থেকে ধাওয়া করা প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা জব্দ ও শুভ নামের একজনকে গ্রেফতার করেছে।
সোমবার সকালে উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকা থেকে এ গাঁজা জব্দ করা হয়।
গাঁজাসহ আটক ব্যাক্তি পিরোজপুরের কাউখালী উপজেলার বাসুরী মোল্লা বাড়ির আলমগীর হোসেনের ছেলল শুভ (২৬)।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, একটি সাদা রঙ্গের প্রাইভেটকারকে (ঢাকা মেট্টো-খ ১১-৭১০৬) চ্যালেঞ্জ করলে তা না থামিয়ে পশ্চিম দিকে দ্রুতবেগে চলে যায়। পুলিশ পিছন থেকে ধাওয়া করে পৌরসভার কালিয়াপাড়া বাজার এলাকায় গাড়িটিকে থামিয়ে গাঁজাসহ জব্দ করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বলে জানান ওসি।