POPULAR BD NEWS
Popular BD News Logo

মার্চে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির গত আসরে অংশ নিতে গত মার্চ মাসে ঢাকায় আসার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু মৌখিক সম্মতি দিয়েও শেষপর্যন্ত স্পনসর সংকটে পড়ে বাংলাদেশে আসতে পারেনি আকাশি নীল শিবির। তবে এবার অংশগ্রহণ করতে ঢাকায় আসছে ম্যারাডোনা-মেসিদের দেশের জাতীয় কাবাডি দল।

আগামী ১১ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসর। যেখানে টুর্নামেন্ট জাঁকজমকভাবে আয়োজন করতে আর্জেন্টিনাসহ দলের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন