কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কটকবাজার এলাকা হতে ২৮ কেজি গাঁজা’সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০১ জানুয়ারী দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কটকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৮ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর (উত্তরপাড়া) গ্রামের খোরশেদ আলমের ছেলে ছানাউল ওরফে রাকিব (২৩)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।