POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ | সময়: ১০:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার বিকালে মকিমাবাদ ৬নং ওয়ার্ডের সর্দার বাড়ির সম্মূখেনহাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইনের সভাপতিত্বে সদস্য সচিব জুয়েল রানা তালুকদার ও পৌর ছাত্রদলের সদস্য সচিব দ্বীন ইসলাম টগরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান সেলিম, উপজেলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক হান্নান তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো. ইউসুফ।

ওই সময় উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান জমিদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহাবউদ্দিন শাবু, প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল হাসান, উপজেলা মৎস্য দলের সভাপতি ইমাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য ইকবাল সর্দার, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আব্দুল কাদের দেওয়ান, কবির হোসেন রাজু, যুগ্ন-আহবায়ক সামছুদ্দিন খানসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন