চাঁদপুরে জাতীয় পাটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে শহরের ষোলঘর চেয়ারম্যান ঘাটায় পালকি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলার সভাপতি এমরান হোসেন মিয়া।নবিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড আবদুল লতিফ শেখ।
ফেরদৌস খানের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা শাহআলম মিজি, খোরশেদ আলম রাজা,আবদুল আউয়াল মিয়াজি, খোরশেদ আলম, সোহরাব মিয়া,আবুল কালাম আজাদ, ডিএম আলাউদ্দিন,মিজানুর রহমান খান, গোলামুন্নবী লিটন, হান্নান ঢালি,জাকির হোসেন হিরু, শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, নান্নু ভূইঁয়াপারুল বেগম, বোরহান উদ্দিন মাস্টার প্রমুখ।