POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বামী রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন পরীমণি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ | সময়: ৬:০০ অপরাহ্ণ

টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে রাজ-পরীর দাম্পত্য। স্বামী রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন নায়িকা। বছর ঘুরতে না ঘুরতেই তাদের সম্পর্কের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আলাদা হয়ে গেছেন এই দম্পতি।

পরীর ভাষ্য, আমাদের (রাজ-পরী) এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিল। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে রাজ্য বড় হতে পারে না। তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।

তিনি আরও জানান, শারীরিকভাবে আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা-মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে!

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন