POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশে ওমিক্রনের নতুন ধরন বিএফ-৭ শনাক্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ | সময়: ৪:১২ অপরাহ্ণ

দেশে করোনার ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা এক ব্যক্তির শরীরে নতুন এই উপধরন শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিএফ-৭ এ আক্রান্ত একজনসহ করোনা আক্রান্ত বাকি তিনজন চীনা নাগরিক সুস্থ আছেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, নতুন উপধরন নিয়ে ভয়ের কিছু নেই। নতুন এই ধরনে সংক্রমণ যেন না বাড়ে সেদিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সংক্রমিত দেশগুলো থেকে যারা আসছেন, তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষায় যাদের নমুনা পজিটিভ পাচ্ছি তাদের আইসোলেটেড করছি, আরটিপিসিআর করছি।

চীন ও ভারতসহ কয়েকটি দেশে বিএফ-৭ উপধরনের কারণে সংক্রমণের হার বাড়ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন