POPULAR BD NEWS
Popular BD News Logo

ইংরেজী নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ | সময়: ১২:৩৫ পূর্বাহ্ণ

যাক ভেসে যাক জীর্ণ পুরাতন……নতুনের আবাহনে জেগে ওঠুক চারদিক………….ইংরেজী নববর্ষে নতুন ভাবনা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবার আশায় সবাইকে ইংরেজী নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা…..……। অতীতের পূণরাবৃত্তি নয়, অতীতের শিক্ষায় আলোকিত হয়ে ভবিষ্যৎ গড়ার আশাই হোক নববর্ষের ভাবনা।

ইংরেজী নববর্ষ যেভাবে এলো! কাল-কালান্তর ধরে বাংলাদেশে তিনটি বর্ষের প্রচলন রয়েছে। হিজরি, ইংরেজি ও বাংলা।

প্রত্যেক বর্ষের আছে আবার বিস্তৃত ইতিহাস। সে ইতিহাস আবার একটু জটিল ও বিশাল। বছর ঘুরে আবার আমাদের
দ্বারপ্রান্তে ইংরেজি নতুন বছর। শ্রেণী, বর্ণ নির্বিশেষে সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও জুলিয়ান ক্যালেন্ডারে জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হয় নতুন বছর। তবে ইংরেজি নতুন বছর উদযাপনের ধারণাটি আসে খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে। তখন মেসোপটেমিয় সভ্যতার (বর্তমান ইরাক) লোকেরা নতুন বছর উদযাপন শুরু করে। তারা তাদের নিজস্ব গণনা বছরের প্রথম দিন

নববর্ষ উদযাপন করতো। তবে রোমে নতুন বছর পালনের প্রচলন শুরু হয় খ্রিষ্টপূর্ব ১৫৩ সালে। পরে খ্রিষ্টপূর্ব ৪৬ অব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন। যা জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন