POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদি ক্লাবে রোনালদোর আয় প্রতি সেকেন্ডে ৬৯৬ টাকা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২ | সময়: ৫:২২ অপরাহ্ণ

ম্যাঞ্চেস্টার ইউনাইটের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্ক চুকে যাওয়ার পর গুঞ্জন শুরু হয়েছিল যে, সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন সিআর সেভেন। সেই গুঞ্জন অবশেষে সত্যি হয়ে গেল। পর্তুগিজ মহাতারকা আড়াই বছরের জন্য নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ভক্তদের কৌতুহল, সৌদির ক্লাবে কত টাকা সম্মানী পাবেন সিআর সেভেন?

রোনালদোর আল নাসেরে যাওয়া নিশ্চিত হলেও এখনও চুক্তির বিষয়াদি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।

তবে ইউরোপিয়ান গণমাধ্যম জানাচ্ছে, আল নাসের থেকে বছরে ২১ কোটি ডলারের বেশি আয় করবেন রোনালদো। এই তথ্য যদি শেষ পর্যন্ত সঠিক হয়, তাহলে বাংলাদেশি মুদ্রায় রোনালদোর বার্ষিক আয় দাঁড়াচ্ছে ২১,৬৬৩, ৪৩২,০০০ টাকা!
সময়ের হিসাবটা যদি আরও কমিয়ে আনা হয় তাহলে তো চোখ আরও কপালে উঠবে। আল নাসেরে রোনালদোর মাসিক আয় হবে বাংলাদেশি মুদ্রায় ১,৮০৫,২৮৬,০০০ টাকা। দৈনিক আয় হবে ৬০,১৭৬,২০০ টাকা। প্রতি ঘণ্টায় রোনালদো আয় করবেন ২,৫০৭,৩৪১ টাকা। প্রতি মিনিটে ৪১,৭৮৯ টাকা এবং প্রতি সেকেন্ড তিনি ৬৯৬ টাকা আয় করবেন!

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন