POPULAR BD NEWS
Popular BD News Logo

সাত ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুর শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২ | সময়: ৪:১২ অপরাহ্ণ

ঘন কুয়াশায় সাত ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল। ঘন কুয়াশায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় যানজটে সৃষ্টি হয়। এতে চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় প্রায় দুই শতাধিক ট্রাক ও বাস আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি চাঁদপুর ফেরিঘাট ইনচার্জ মো. ফয়সাল আলম চৌধুরী বলেন, ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে সকাল ৮ টার পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ফিরে চলাচল শুরু হয়। এই রুটে সাতটি ফেরি রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন