POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীর শীতের উপহার পেলো হাজীগঞ্জের চারশ পরিবার

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ | সময়: ৭:৫৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গন্ধর্ব্যপুর ইউনিয়নে চারশত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে(চাঁদপুর-৫)আসনের সংসদ সদস্য মেজর(অবঃ)রফিকুল ইসলাম বীরউত্তম এমপির নির্দেশনায় আওয়ামীলীগ নেতা হাজী মো. জসিম উদ্দিন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে বলে জানান নেতারা।

এসময় হাজী মো. জসিম উদ্দিন বলেন, প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক যারা রয়েছেন তাদের মাধ্যমে প্রকৃতপক্ষে অসহায় লোকদের তালিকা করে কম্বল বিতরণ করার নির্দেশে দিয়েছেন মেজর(অবঃ)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। মেজর(অবঃ)রফিকুল ইসলাম বীরউত্তম এমপির জন্য দোয়া চেয়ে তিনি আরো বলেন, আসছে আগামী ২৪সালে জাতীয় নির্বাচনে আবারো নৌকা নিয়ে আসবেন তিনি। অতীতের ন্যায় আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে এ আসন উপহার দিবেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা গাজী মো. বিল্লাল হোসেন, পৌর মুন্সী মো. মনির,পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন