POPULAR BD NEWS
Popular BD News Logo

ডাক্তার ডাকতে গিয়ে প্রাণ গেল বাবার, খবর শুনে মারা গেলেন ছেলে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ | সময়: ৩:১৩ অপরাহ্ণ

অসুস্থ ছেলের জন্য ডাক্তার ডাকতে যাচ্ছিলেন বাবা। কিন্তু ডাক্তারের কাছে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আর এ খবর শুনে প্রাণ হারান বাড়িতে থাকা অসুস্থ ছেলেও।

বৃহস্পতিবার বিকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা হাশেম আলী ও তার ছেলে শিমুল হোসেন। বৃহস্পতিবার রাতে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামের বাসিন্দা হাশেম আলী (৬৫) কৃষিকাজ করেন। আর তার ছেলে শিমুল হোসেন (৩৫) শহরের একটি লেদের ওয়ার্কশপে শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার বিকালে তারা ভেকুটিয়া গ্রামের শেখাপাড়ার নিজ বাড়ি অবস্থান করছিলেন।

বাড়িতে গল্পগুজবের সময় হঠাৎ শিমুল অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাবা হাশেম আলী পল্লী চিকিৎসককে ডাকার জন্য বাড়ি থেকে বের হন। তিনি ভেকুটিয়ায় ইউনিয়ন পরিষদের কাছাকাছি পৌঁছলে হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ খবর বাড়িতে পৌঁছলে ছেলে শিমুল হোসেন আরও অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করেন।

আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম জানান, ঘটনাটি খুবই হৃদয়বিদারক।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন