চাঁদপুরের কৃতি সন্তান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৫ম বারের মতো যুগ্ম-সাধারণ
সম্পাদক এবং দলের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগ আনন্দ শোভাযাত্রা বের করেছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে চাঁদপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ আনন্দ শোভাযাত্রা বের করে। এ শোভাযাত্রায় চাঁদপুর জেলা ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করে।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান, পৌষ চলে যায় সভাপতি মুহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারির নেতৃত্বে আনন্দ মিছিলটি শহর প্রতিক্ষণ করে পুনরায় দলীয় কাজলের সামনে এসে শেষ হয়।