দেশে নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকের ১৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কচুয়া ( চাঁদপুর) উপজেলা শাখা কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের বন্ধু আহমেদ আবু জাফর।
অনুমোদিত ওই কমিটিতে সভাপতি এম. সাইফুল মিজান ( ভোরের ডাক), সাধারণ সম্পাদক ওমর ফারুক সায়েম (দৈনিক চাঁদপুর), সাংগঠনিক সম্পাদক শান্ত ধর ( যায় যায় দিন)।
(২৫ ডিসেম্বর) সোমবার রাতে কচুয়া ( চাঁদপুর) উপজেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব ( সম্পাদক ও প্রকাশক কচুয়া কণ্ঠ), যুগ্ম সাঃ সম্পাদক মেহেদী হাসান সাকিব ( চাঁদপুর কণ্ঠ), কোষাধ্যক্ষ মোবারক হোসেন ( কচুয়া কণ্ঠ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সুমন (আমার সংবাদ) ও সম্মনিত সদস্য আতাউল করিম (দৈনিক শপথ), আবুল কালাম আজাদ ( কচুয়া কণ্ঠ), মাসুদ রানা ( সময়ের আলো, আবু সাঈদ ( সুদিপ্ত চাঁদপুর), গাজী মোঃ শাহজাহান সিরাজ ( চাঁদপুর সময়)।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আগামী এক বছরের জন্য পুনরায় এ কমিটি অনুমোদন দেন।
এ সময় তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহবান জানান।