নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কচুয়া টু বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব উদ্দিন স্মরণ (২৬) উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাঁচঘরিয়া গ্রামের মো. সেলিমের ছেলে ও নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নোয়াখালী জেলা ছাত্রদলের সহস্কুলবিষয়ক সম্পাদক এবং নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি শাখার সভাপতি।
রামনারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।