POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২ | সময়: ৩:৩৮ অপরাহ্ণ

রাজধানীর মগবাজারের একটি বাসার দরজা ভেঙে শবনম শারমিন (২৮) নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী সাংবাদিক অনলাইন গণমাধ্যম দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করে বলে জানা যায়।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসাটি ভাড়া নেন তারা। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও বিস্তারিত তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

তার স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধ বিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলাম।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন