POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার প্রবীন আওয়ামীলীগ নেতা মো: শহীদ উল্যাহ আর নেই

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া | প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২ | সময়: ৩:৩১ অপরাহ্ণ

চাঁদপুর জেলা ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো.শহীদ উল্যাহ (৬৭) মঙ্গলবার সকালে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর পর বিকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যলয়ের সম্মুখে মরহুমের লাশ নিয়ে আসলে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার এক নজর দেখার ছুটে আসেন। বাদ মাগরিব কচুয়া ডাক বাংলো জামে মসজিদ পাঙ্গনে প্রথম জানাজা, বাদ এশা নিজ গ্রামের আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজায় অনুষ্ঠিত হয়।

এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান
ওচমান গনি পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম মুন্সি, রফিুকল ইসলাম লালু,কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার।

জানাজা শেষে আশ্রাফপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ,এনবিআর সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব গোলাম হোসেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার। এছাড়াও শোক প্রকাশ করেন, কচুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.তাজুল ইসলাম, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি.ইব্রাহিম খলিল বাদল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন