POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য’সহ গ্রেফতার: চার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ | সময়: ৩:৫৭ অপরাহ্ণ

পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া এলাকা হতে ১০৬.৫ কেজি গাঁজা ও বুড়িচং থানাধীন নাজিরাবাজার এলাকা হতে ৩৬ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০৬.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং থানার কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের আঃ মোতালেবের ছেলে আবু কাইয়ুম (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১, বুড়িচং থানাধীন নাজিরাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে গার্মেন্টস ঝুট মাল এর ভিতর মাদক পরিবহনের সময় ৩৬ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রসুলপুর গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (৪৭); রাজশাহী জেলার পবা থানার বসন্তপুর খামারপাড়া গ্রামের মোঃ মোকসেদের ছেলে মিঠু (৩০); এবং একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রাসেল ইসলাম (৩০)। এসময় মাদকপরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলারকোতয়ালী মডেল ও বুড়িচং থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন