POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৯০ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদ’সহ গ্রেফতার ছয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২ | সময়: ১:০৩ অপরাহ্ণ

পৃথক তিনটি অভিযানে র‌্যাব-১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৫৫.৫ কেজি গাঁজা, সুয়াগঞ্জ বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও কোতয়ালী মডেল থানাধীন অরণ্যপুর এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদ’সহ মোট ছয় জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কায়দায় আসবাবপত্রের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫৫.৫ কেজি গাঁজা’সহ তিন জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার বনগা কালিতলা গ্রামের আব্দুল
আজিজের ছেলে জোবেদ আলী (৪৫), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে আশ্রাফুল হক
(২২) ও মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৮)।

একই রাতে আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি গাঁজা’সহ দুই জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ রুমালিয়ারছড়া গ্রামের
জাকির আহমদের ছেলে মোঃ নাসির (৩০) ও নীলফামারী জেলার জলঢাক থানার কিশামত
বটতলা গ্রামের আজগর আলীর ছেলে মোঃ ফরহাদুল ইসলাম (৪২)।

এই রাতেই আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদ’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর গ্রামের কালু মিয়ার ছেলে আবুল হাশেম (৪০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহামম্মমদ সাতিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল ও কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন