POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে গণমিছিল থেকে আট জামায়াত-শিবির কর্মী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২ | সময়: ৯:৩৯ অপরাহ্ণ

চাঁদপুর জেলা জামায়াতের গণমিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। ২৪ ডিসেম্বর শনিবার বেলা ১১টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকেরপাড় এলাকা থেকে তাদেরকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

এর আগে সকাল ১০টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবী আদায়ের লক্ষে চাঁদপুর জেলা জামায়াতের ব্যানারে শহরের শপথ চত্বর এলাকা থেকে গণমিছিল বের হয়। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি মাতপৃীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম পাটওয়ারী।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, জামায়াতের গণমিছিল থেকে ৮ জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন