চাঁদপুরের কচুয়ায় বিষ পান করে আরমান হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে কচুয়া উপজেলা ৯নং ইউনিয়ন নলুয়া গ্রামের বক্তার বাড়ীতে এই ঘটনা ঘটে।
স্থানীরা জানান, আরমান হোসেন তার বাবার কাছে মোটরসাইকেল চান। অভাবের তাড়নায় তার বাবা তাকে মোটরসাইকেল কিনে দিতে পারেনি। এতেই রাগ করে বিষ পান করেন আরমান হোসেন।
ওরে স্থানীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আরমান হোসেন কচুয়া উপজেলার নলুয়া গ্রামের বক্তার বাড়িত মো. জসিম উদ্দিনের ছেলে।