POPULAR BD NEWS
Popular BD News Logo

দৌঁড়ে মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম দর্শকের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ | সময়: ৪:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ভক্তের অভাব নেই। আজ শুক্রবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মিরপুর শেরে বাংলায় দেখা গেল তেমনই এক দর্শকের কাণ্ড! কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সেই দর্শক মাঠে ঢুকে দৌঁড়ে চলে যান সাকিবের কাছে। খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

সেই দর্শক তার কাছে ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করেন। সাকিব তার কাঁধে হাত রাখেন। ততক্ষণে তার পিছু ধাওয়া করে মাঠে ঢুকে পড়েন নিরাপত্তাকর্মীরা। সেই দর্শককে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। এমন পরিস্থিতি আগেও সামলেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন