POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২ | সময়: ৯:৩৯ অপরাহ্ণ

কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সাচার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদস্যদের উপস্তিতে সমঝোতার ভিত্তিতে ২০২২-২০২৪ সালের এ নতুন কমিটি গঠন করা হয়।

এতে নুরুল হক প্রধান সভাপতি (দৈনিক মানবজমিন), সাধারন সম্পাদক মো. মাসুদ রানা (দৈনিক সময়ের আলো) ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন (দৈনিক শপথ) নির্বাচিত হয়।

এসময় সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা,রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি কাউছার আহমেদ,জিসান আহমেদ নান্নু,বর্তমান সহ-সভাপতি জামাল হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক বিল্লাল মাসুম,সহ-সাধারন সম্পাদক মশিউর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ,দপ্তর সম্পাদক শাহাজহান সরকার,অর্থ সম্পাদক নুরুন্নবী পাঠান প্রচার সম্পাদক জুয়েল রানাসহ অন্যান্যরা উপস্হিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন