হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের হাজারো ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা সম্পন্ন হয়।
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির হোসেন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।উপস্থিত অতিথি বৃন্দ তাদের বক্তৃতা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ অন্যতম সুসংগঠিত একটি ইউনিট। এ ইউনিটের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আমরা এই কর্মী সভার আয়োজন করেছি। উক্ত কর্মী সভার মাধ্যমে দক্ষ ও মেধাবী নেতৃত্ব তৈরি করার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে ছাত্রলীগ। আমরা বিশ্বাস করি এই সমন্বিত মেধাবী নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনা বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখবে।
এসময় আরো বলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশের পর শীগ্রই হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।
এছাড়াও সকল নেতাকর্মীদের শিক্ষাগত যোগ্যতাসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দেন।
ওইসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন,সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম মামুন, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।