POPULAR BD NEWS
Popular BD News Logo

‘অশ্লীল’ অঙ্গভঙ্গির কারণ জানালেন মার্তিনেজ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২ | সময়: ৫:০৮ অপরাহ্ণ

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। মাঠের খেলায় তো বটেই, পেনাল্টি শ্যুটআউটেও গোলপোস্ট আগলে রেখে দলকে জিতিয়েছেন শিরোপা। কিন্তু গোল্ডেন গ্লাভসের পুরস্কার নিতে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়ে পড়েছেন এই বিশ্বকাপজয়ী গোলকিপার। কিন্তু মার্তিনেজ এটাকে অশ্লীল মানতে নারাজ।

বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার নিয়ে সেটা নিজের বিশেষ অঙ্গের সামনে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন মার্তিনেজ। যা নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। এবার সেই আচরণের কারণ নিয়ে মার্তিনেজ বলেছেন, ‘ফরাসি ফুটবলাররা আমাকে কটূক্তি করছিল। সে কারণেই ওদের জবাব দিয়েছিলাম। আমি ভাবমূর্তি নিয়ে ভাবি না। ’

এই আচরণের জন্য মার্তিনেজকে শাস্তি পেতে হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপ জয় নিয়ে মার্তিনেজ আরো বলেন, ‘আমরা অনেক কষ্ট করেছি। ফাইনালে শুরুর দিকে ভেবেছিলাম যে, ম্যাচ আমাদের হাতে। পরে ফ্রান্স ম্যাচে ফেরে। খুব জটিল হয়ে যায় খেলাটা। শেষ মুহূর্তে ওরা একটা সুযোগ পেয়েছিল। আমার ভাগ্য ভালো যে গোলটা পা দিয়ে বলটা আটকে দিতে পেরেছিলাম। ’

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন