POPULAR BD NEWS
Popular BD News Logo

নাজমুল আলম চৌধুরীর মৃত্যুতে সাংবাদিক জাকির মজুমদারের শোক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ
সাবেক ছাত্রনেতা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক, সংগঠক ও সমাজকর্মী জাকির মজুমদার।
এক শোকবার্তায় তিনি বিএনপি নেতা নাজমুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবার, দলের সকল স্তরের সদস্য ও শুভার্থীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তাঁকে জান্নাতবাসীদের কাতারভুক্ত করতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
সাংবাদিক জাকির মজুমদার তাঁর শোকবার্তায় উল্লেখ করেন, মরহুম নাজমুল আলম চৌধুরী ছিলেন একজন উচ্চশিক্ষিত, সদালাপি, মার্জিত রাজনীতিক। তাঁর ভদ্রতা, বিনয়ী আচরণের জন্য তিনি নিজ দল বিএনপি ছাড়াও সকল দলের নেতাকর্মীদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।
Ni/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন