POPULAR BD NEWS
Popular BD News Logo

ইমাম হাসান ও হোসাইন(রা:)ইন্টারন্যাশনাল সুন্নীয়া মাদ্রাসার সবক প্রদান

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২ | সময়: ৩:১৯ অপরাহ্ণ

ইমাম হাসান ও হোসাইন(রা:)ইন্টারন্যাশনাল সুন্নীয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার পুরষ্কার বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল পূর্ব বাজারে অবস্থিত ইমাম হাসান ও হোসাইন(রা:)ইন্টারন্যাশনাল সুন্নীয়া মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মো.আবু সায়েম ও নাতে রাসূল পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী মিনহাজ।

হাফেজ মাওলানা তৈয়বুর রহমান আল আবেদী’র সভাপতিত্বে ও শায়ের মো. ফয়সাল আবেদীন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা হাফেজ এস.এম মোবারক বিন তৈয়্যব।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ধেররা আবেদীয়া মোজাদ্দেদীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলী নক্সবন্দী।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রহিম, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি জাকির হোসেন মিয়াজী, হাফেজ মো. আবদুল্লাহ, লোকমান মুন্সী।

উপস্থিত অতিথি বৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ কারীদের ফলাফল ঘোষণা করে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

নূরানী বিভাগ থেকে নাজেরা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাফেজ মো. আবদুল্লাহ্।

ওইসময় শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়াও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন