POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতির মৃত্যু: ইঞ্জিঃ মমিনুল হকের শোক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২ | সময়: ১০:২০ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯ ডিসেম্বর সোমবার ঢাকা থেকে চিকিৎসা নিয়ে হাজীগঞ্জের বাসায় প্রবেশের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৫০) বছর। তিনি ২ ছেলেসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। সোমবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। বিএনপির এ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

দীর্ঘদিন ধরে ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার জন্য একাধিক বার দেশের বাহিরে যেতে হয়েছে।
নাজমুল আলম চৌধুরী ছাত্রজীবনে ছাত্রদলের প্যানেলে চাঁদপুর সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছেন। মাটির টানে দেশে এসে ডিস্ট্রিভিউটর ব্যবসায় দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন।

নাজমুল আলম চৌধুরী হাজীগঞ্জ উপজলোর হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডার চৌধুরী বাড়ির মৃত আলহাজ্ব আব্দুল মান্নান চৌধুরীর ৩য় সন্তান। তার বড় ভাই আসফাকুল ইসলাম চৌধুরী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক, কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন