POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়ার সময় প্রাণ গেল ইশরাকের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ৫:২৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভুঞাপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়ার সময় ইন্তিশার ইশরাক (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বালুবাহী ড্রামট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইন্তিশার ইশরাক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার স্থল গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানান, সরিষাবাড়ী থেকে টাঙ্গাইল যাওয়ার সময় জগৎপুরা এলাকায় বালুবাহী ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই কলেজছাত্র ইশরাক মারা যায়।

ইশরাকের স্বজনরা জানান, বাবার সঙ্গে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিল।

ভূঞাপুর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন