POPULAR BD NEWS
Popular BD News Logo

বিয়ের পিঁড়িতে বসলেন দুই কবি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ৫:০৭ অপরাহ্ণ

বিয়ের পিঁড়িতে বসলেন রণি ও লিমা।

গত ১৩ ডিসেম্বর ২০২২ বুধবার বিয়ের পিঁড়িতে বসলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জমান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা। এর মধ্য দিয়ে তাদের প্রায় এক বছরের সম্পর্কের শুভ পরিণয় ঘটে।

রফিকুজ্জামান রণি কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোহাম্মদ কামরুজ্জামান খোকা ও লাভলী জামানের দ্বিতীয় সন্তান। আইরিন সুলতানা লিমা চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার গোলাম মোহাম্মদ জমাদার ও নিলুফা বেগমের দ্বিতীয় সন্তান।

তারা দুজনেই দেশের সুপরিচিত কবি।

নতুন জীবনের পথ চলা যেন সুন্দর ও সুখময় হয়ে ওঠে সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি।

 

Ni/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন