POPULAR BD NEWS
Popular BD News Logo

আগামী মাসে আরো কমবে দাবী মালিকের

এখনও দাম বাড়েনি চাঁদপুরের লবণ কারখানায়

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ৪:৫৭ অপরাহ্ণ
সারাদেশে লবণের দাম বৃদ্ধি পেলেও চাঁদপুরে একমাত্র লবণের মিলসে বাড়েনি লবণের দাম । একসময় চাঁদপুরে লবণের একাধিক মিলস্ থাকলেও বর্তমানে চাহিদা মিটাচ্ছে জনতা সল্ট মিলস।
বুধবার সরজমিনে গিয়ে দেখা গেল, চাঁদপুরের পুরান বাজারে একমাত্র জনতা সল্ট মিলছে চলছে লবণ প্যাকেট করনের কাজ। এখানে আয়োডিন যুক্ত মোটা লবণ ২৫ কেজির বস্তা ৫’শ ৫০ টাকা, চিকন লবণ ২৫ কেজির বস্তা ৭’শ টাকা ও শিল্প লবণ ৭৪ কেজির বস্তা ১৪’শ ৫০ টাকায় বিক্রি হয়। এই মিলসে রয়েছে অর্ধশত শ্রমিক।
মিলসের ম্যানেজার শিবু সরকার জানান, চলতি মাসে লবণের উৎপাদন কম। আগামী মাসে সারাদেশে লবণ উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। তখন সারাদেশে দাম কমবে। উৎপাদন কম হলেও আমরা অন্যান্য কোম্পানির তুলনায় এবার দাম আরো কম নির্ধারণ করে রেখেছি। আগামী মাসে লবণের দাম আরো কমবে বলেও জানান এই কর্মকর্তা।
জনতা সল্ট মিলসের মালিক আবুল কালাম আজাদ বলেন, দেশে বিভিন্ন কোম্পানি লবণের দাম বৃদ্ধি করলেও তিনি দাম নিয়ন্ত্রণে রেখেছেন। এখান থেকে ভোলা, শরীয়তপুর, লক্ষীপুর ও চাঁদপুর অঞ্চলে লবণ বিক্রি করা হয়।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন