POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরে ঝেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ভোর থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বৃহস্পতিবার সকালে চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে আরও ৭২ ঘণ্টা কুয়াশা ও ঠাণ্ডা অব্যাহত থাকতে পারে।

চাঁদপুর আবহাওয়া অফিসের সুপারভাইজার সোয়েব জানান, চাঁদপুরে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি আকাশ রয়েছে ঘন কুয়াশাচ্ছন্ন। বৃষ্টির মতো গুঁড়িগুঁড়ি কুয়াশা পড়ছে।

বৃহস্পতিবার সকালে কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। বেলা সাড়ে ১১ টার পর সূর্যের দেখা মিলে।

বুধবার রাত থেকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। বৃহস্পতিবার ভোর থেকে আকাশ ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। কুয়াশা আরও ৭২ ঘন্টা থাকতে পারে বলে জানান আবহাওয়া অফিস।

চাঁদপুর নদীবন্দরের পরিদর্শক শাহ আলম জানান, চাঁদপুর থেকে নৌযান চলাচল স্বাভাবিক ছিল।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন