POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় মাদকদ্রব্য’সহ নুরু মিয়া গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ৪:২৫ অপরাহ্ণ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকা হতে তিন কেজি গাঁজা ও আট বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল গত রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে তিন কেজি গাঁজা ও আট বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কিংসুপুয়া গ্রামের মমতাজ মিয়া’র ছেলে নুরু মিয়া (৪৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন