POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুলের দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আলীগঞ্জে গ্রেফতার

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ২:০০ অপরাহ্ণ

হাজীগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুল আজিজ ও সঙ্গীয় ফোর্স পৌর এলাকার আলীগঞ্জে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের উপজেলা পরিষদ গেইটের সম্মূখে পৃথক দুইটি  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে দুই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশী করে ৫’শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
গ্রেফেতারকৃতরা হলো, হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা আহাম্মদ হাজী বাড়ির ছফিউল্লার ছেলে আরিফ উল্যাহ (৩২), একই ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের মিজি বাড়ির মৃত আবু ছায়েদ বতুর ছেলে বেলায়েত হোসেন রুবেল (২৭)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে বলেন, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন