হাজীগঞ্জের ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে।
বুধবার সকালে কলেজ হলরুমে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোশারফ হোসেন মিজি।
অতিথি ছিলেন কলেজে প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহমদ। বক্তব্য রাখেন অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারি, উপাধ্যক্ষ আবুল কালাম প্রমূখ।
সভায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।