POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দশ কেজি গাঁজাসহ আটক – ১

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার এনায়েতপুর সাইনবোর্ড এলাকায়  চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে পাশে অবস্থান নেয়।
ওইসময় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে আটক করে তার কাছে থাকা ব্যাগ থেকে দেশ কেজি গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ২লক্ষ টাকা।
আটককৃত মাদক ব্যাবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গুইলগুইলা বাড়ী মৃত দুলাই মিয়ার ছেলে সুমন মিয়া(রমজান)(৩৪)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাধে জানাগেছে দীর্ঘদিন ধরে নিজ জেলা এবং দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল।
আটককৃত মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন