POPULAR BD NEWS
Popular BD News Logo

আবারও চট্টগ্রামের বিএম ডিপোতে আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ | সময়: ৫:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় ডিপোর একটি ঝুটের শেডে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আ. হামিদ মিয়া যুগান্তরকে জানান, ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, বিকাল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

উল্লেখ্য, এ বছরের জুনে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অর্ধশত লোক পুড়ে মারা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন