POPULAR BD NEWS
Popular BD News Logo

বিজয়ের মাসে পতাকা উত্তোলন হয়নি ইউনিয়ন ভূমি অফিসে

সুমন আহমেদ, মতলব উত্তর | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ | সময়: ৪:৩৯ অপরাহ্ণ
বিজয়ের মাস ডিসেম্বরেই জাতীয় পতাকা উত্তোলন করেনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন ভূমি কর্মকর্তা।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৬ মিনিটে তোলা এই ছবিটিতে উঠে এসেছে সাদুল্লাপুর,কালিপুর, ষাটনল ইউনিয়ন ভূমি কার্যালয়ের এমন চিত্র।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক।
বিধিমালার ৬ এর ১ অনুযায়ী এই আদেশ অমান্য করে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন কার্যালয়টির কর্মকর্তা কামরুন হোসেন।
বাংলাদেশের বিজয়ের মাসে এমন ঘটনা জনমনে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টি সম্পর্কে ষাটনল ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামরুন হোসেন জানান, অফিস সহায়ক বাইরে থাকায় পতাকা উত্তোলন করা হয়নি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন