POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে প্রাক্তন ক্রিকেটার ফোরামের কমিটি গঠন 

সভাপতি রতন সাহা ও সাধারণ সম্পাদক হারুন-অর- রশিদ(মাষ্টার)

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২ | সময়: ১০:৪০ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলার প্রাক্তন ক্রিকেটার ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের প্রাক্তন ক্রিকেটার ফোরাম আয়োজিত উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটির সভাপতি হিসেবে রতন সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে হারুন-অর- রশিদ’কে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
 ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সন্মানিত সদস্য জাকির হোসেন সোহেল, নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক অজয় সরকার, প্রশান্ত পাল, সামছুদ্দোহা সোহেল, সাংগঠনিক সম্পাদক বজলে আজিম আরমান, দপ্তর সম্পাদক রাজন সাহা, প্রচার সম্পাদক চঞ্চল সাহা, অর্থ সম্পাদক সম্ভু সাহা, সদস্য ফরিদুল ইসলাম, সুমন সাহা, জহিরুল ইসলাম সুমন প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন