POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য’সহ গ্রেফতার পাঁচ: ইজিবাইক জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ

কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকা হতে পঁচিশ বোতল ইস্কাপ, চাঁপাপুর এলাকা থেকে ছয় কেজি গাঁজা ও দৌলতপুর চৌমুহনী এলাকা থেকে ছয় কেজি গাঁজা’সহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি   করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল গত রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পঁচিশ বোতল ইস্কাপ’সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার টিক্কারচর গ্রামের বাহার মিয়া এর ছেলে মোঃ সাইমুন ইসলাম (২০) এবং একই থানার সংরাইশ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে মোঃ সোহেল মিয়া (১৯)।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জোড়ামেহের গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে আতিক (২২)।

এবং সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁপাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছয় কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাঁকুনীপাড়া গ্রামের মাছুম কবিরের ছেলে আজহার উদ্দিন নাহিদ (১৯) এবং একই গ্রামের জহির মিয়ার মেয়ে রোকসানা আক্তার (২১)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন