কুমিল্লার দু’ই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ, প্রভাকর বড়ুয়া ও এএসআই পলাশ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে পাশে অবস্থান নেয়।
মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে পুলিশ তাদেরকে আটক করে। ওইসময় তাদের কাছে থাকা দুইটি ব্যাগে থেকে দেশ কেজি গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ২লক্ষ টাকা।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কাটারাপাড়া গফুর হাজী বাড়ীর মৃত রোশন আলীর ছেলে মোঃ রুহুল আমিন (৩৪), একই জেলার কুমিল্লা কোতোয়ালি উপজেলার ঝাকুনিপাড়া কানা বাচ্চু মিয়ার বাড়ীর মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাজা মিয়া (৩০)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে তারা সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন জেলায় অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজাসহ বিভিন্ন ধরণের
মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে তারা নিজ নিজ থানা এলাকাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসিতেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।