POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জামায়াত বিএনপি ত্রিশ সেকেন্ডও দাড়াতে পারবে না- রাব্বি 

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ | সময়: ৯:২২ অপরাহ্ণ
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী রাব্বির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজার গাউছিয়া হাইওয়ে থেকে মিছিলটি বের হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ওইসময় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বি বলেন, বাংলাদেশ যখন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক সে-সময় খালেদা জিয়া ও তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের উন্নয়ন ব্যহত করার জন্য ষড়যন্ত্র করে চলছে।
তিনি হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীদের আসস্ত করে আরো বলেন, আপনাদের জানমালের নিরাপত্তার জন্য হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ সবসময় আপনাদের পাশে থাকবে। হাজীগঞ্জে কোন জামাত বিএনপির নৈরাজ্য চালালে পৌর ছাত্রলীগ দাঁত ভাঙা জবাব দিবে।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর(অবঃ)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রলীগ সবসময় দুর্বার আন্দোলন গড়ে তুলেছে।
 আগামীদিনেও জামায়াত বিএনপি হাজীগঞ্জে ত্রিশ সেকেন্ডও দাড়াতে পারবে না এই ছাত্রলীগ রাস্তায় থাকবে।
ওইসময় উপস্থিত ছিলেন এমরান হোসেন, মাহবুবুর রহমান বাবু, রাকিবুল ইসলাম, মাহফুজুর রহমান, দ্বীন ইসলাম, হুমায়ুন আজাদ, রায়হান, মাহমুদুল হাসান মুগ্ধ, হাবিবসহ ছাত্রলীগের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন