POPULAR BD NEWS
Popular BD News Logo

আমিরাতে তিন বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ | সময়: ৪:৫১ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে তিন বাংলাদেশি প্রবাসী রহস্যজনকভাবে মারা গেছেন। মৃত তিন ব্যক্তি হলেন, চট্টগ্রাম চন্দনাইশের হাশিমপুর এলাকার গিয়াস উদ্দিন, পটিয়ার বাহুবলি এলাকার আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব। তিনজনই বাংলাদেশি মালিকানাধীন একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। দোকানের মালিক জানান, কর্মচারীদের ডাকতে গেলে তাদের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পান। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। দোকানের মালিক মোহাম্মদ রহিম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রুমে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানোয় সেখান থেকে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মারা যান তারা। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন বলেন, ‘তিন যুবকের মৃত্যুর কারণ জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’ তিনি আরও জানান, দুই থেকে তিন দিনের মধ্যে পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেবে। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় নিজ বাসা থেকে তিন প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন