POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ পলাশ গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ | সময়: ৩:৫০ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন ঢুলিপাড়া চৌমুহনী এলাকা হতে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বালুতুপা গ্রামের মোঃ আব্দুল সাত্তারের ছেলে মোঃ পলাশ (২৬)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন