POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় চার নারী পেলেন জয়িতা সম্মাননা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ | সময়: ৩:৩২ অপরাহ্ণ

অর্থনৈতিকভাবে সাফল্য, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য কচুয়ায় চার জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকয়ো দিবস উপলক্ষে সফল জয়িতা
নুর নাহার, রেহানা পারভীন, ফাতেমা বেগম ও আফিয়া বেগমকে সংবর্ধনা প্রদান করেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জাহিদ হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ সোফায়েল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও
সংবর্ধিত জয়িতা রেহানা পারভীন।

আলোচনা শেষে জয়িতাদের মাঝেম ক্রেস্ট,সনদ ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

এ সময় প্রতিক্রিয়া সংবর্ধিত জয়িতা রেহানা পারভীন বলেন, অনেক পরিশ্রম করে আমি শিক্ষিত হয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেছি। জায়িতা হওয়ায় আমি গর্বিত ।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন