POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, টিয়ারসেল নিক্ষেপ

আশিক বিন রহিম, চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ | সময়: ৯:৪৮ অপরাহ্ণ

ঢাকার নয়া পল্টনে পুলিশী হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা প্রদান করেছে বলে অভিযোগ করেছে জেলা যুবদল। এসময় মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে।

৮ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের মেথা রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার জানান, কেন্দ্র ঘোষিত অংশ হিসেবে জেলা বিএনপির প্রতিবাদ সভায় যোগ দিতে যুবদলের একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশ শান্তিপূর্ন মিছিলে অর্তকিতভাবে হামলা চালায়। এসময় পুলিশের হামলায় আমাদের নেতাকর্মীরা আহত হয়। এসময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।

চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, যুবদল একটি মিছিল নিয়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করে। এসময় তারা পুলিশকে উদ্দেশ্য করে উস্কানী দিলে, পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কোন লাঠিচার্জ করা হয়নি।

এদিকে শহরের জোরপুকুর পাড়ের বাইতুল ফালাহ মসজিদের মুসল্লিদের সামনে একটি টিয়ারসেল এসে পরে। এসময় টিয়ারসেলের ধোয়ায় মুসল্লিরা আহত হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন