POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাগত জানিয়ে ও বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে

সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের পক্ষে মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ | সময়: ৯:৩৭ অপরাহ্ণ

আগামী ১১ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে কেন্দ্রিয় নেতৃবৃন্দদের স্বাগত জানিয়ে ও বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের পক্ষে শহরে মিছিল বের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের শপথ চত্তর, জোড়পুকুর পাড়, নতুন বাজার, ছায়াবানী মোড়, হাজী মহসীন রোড, চিত্রলেখা, হাসান আলী রোড, হাকার্স মার্কেট এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় জেলা, সদর, পৌর যুবলীগ, জেলা, সদর, শহর, কলেজ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন