হাজীগঞ্জের টোরাগড়ে হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গনপাঠাগারের আয়োজনে মাদক বিরোধী ফ্রীজ-টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ আবু সাঈদের সভাপতিত্বে ও জাহিদ হাসান টিটুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন, ক্রিয়া সংগঠক ও সমাজসেবক হেলাল উদ্দিন মজুমদার, সাবেক কাউন্সিল এমরান হোসেন মুন্সী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির হোসেন, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম খাঁন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবান হান্নান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময় ৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন কাজী, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, হিউম্যান হেল্প ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম, ওয়ালটন শো-রুমের ম্যানেজার খোরশেদ আলম’সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজীগঞ্জ প্লাজার আর্জেন্টিনা বনাম ব্রাজিল দল অংশ গ্রহণ করেন। ২০ মিনিট করে ৪০ মিনিটের খেলায় গোল শূণ্যে ড্র হয়ে ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। ট্রাইবেকারে ১-০ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোল করে ম্যান অপ দ্যা ম্যাচ পায় পারভেজ হোসেন।
শেষে হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গনপাঠাগারের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা প্রদান ও খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।